বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মাহী বি চৌধুরী।

 

মঙ্গলবার রাত ১০টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে দেখা করে মাহী তাকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।

 

এসময় খালেদা জিয়ার কাছে ঈগল প্রতীকে ভোট দেয়ার আহবান জানান মাহী।

 

মাহীর নির্বাচনী প্রচার সেলের চিফ কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলম জানান, প্রায় ৪০ মিনিট খালেদা জিয়ার বাসভবনে তিনি অবস্থান করেন।

 

এর আগে তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের বাসভবনে যান।

 

তবে এরশাদ না থাকায় মাহী এরশাদের বাড়িতে নববর্ষের শুভেচ্ছা হিসেবে ফুলের তোড়া রেখে আসেন।

 

এআর