পৌরসভা নির্বাচনে ১৫৭ পৌরসভায় তারা (ক্ষমতাসীনরা) ভোট ডাকাতি চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। একইসঙ্গে নির্বচানের আগেই সারাদেশে বিএনপির গ্রেফতার করা হয়েছে, ভোটের দিন সরকারের নীল নকশা বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ দলটি।

রাজধানীর নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যাটলয়ে বুধবার দুপুর আড়াইটায় নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত তৃতীয় দফার সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।
তিনি বলেন, ‘কোথায় পুরোপুরি, আবার কোথায় আংশিক ভোট কেন্দ্র দখল করে নিয়েছে।’
‘সহিংস, রক্তাক্ততার মধ্য দিয়ে যে নির্বাচন উপহার দিয়েছে তা জাতি গ্লানি ভরে মনে রাখবে’, যোগ করেন তিনি।
রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, ‘গাজীপুরে শ্রীপুরে পৌর সভা মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়, কেওয়া পশ্চিম খন্ড, উজিলাবর, শ্রীপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া হয়েছে। এ ছাড়া কিশোরগঞ্জ, নরসংদী, কানাইঘাট, বগুড়া, টাঙ্গাইলসহ বেশ কয়েকটি পৌর এলাকার নাম উল্লেখ করেন তিনি।
এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে বলা হয়েছে বিএনপির প্রার্থীকে বর্জন না করার জন্য, যেখানে ব্যপাক দখল হয়েছে সেখানে পুনরায় ভোটের দাবি করছি।’

সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থতার অভিযোগ থেকে বিএনপির কোনো পদক্ষেপ আছে কিনা এমন প্রসঙ্ঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন পরর্বতি কর্মসূচি নিয়ে রাতে গুলশান কার্যােলয়ে আলোচনা করে সিনিয়র নেতারা সিদ্ধান্ত নেওয়া হবে।’

এমএইচ