ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বিএনপি খুনির দল। তাদের সঙ্গে কোন আপোষ হবে না। ২০১৯ সালের আগে কোন নির্বাচনও হবে না। মানুষ হত্যা করা গণতান্ত্রিক দলের আদর্শ হতে পারে না। বিএনপি আন্দোলনের নামে পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করে সন্ত্রাসী দলে পরিণত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু জাতীয় জাতীয় স্টেডিয়ামের ১ নং গেটে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট আয়োজিত ২০ দলীয় জোটের চলমান হরতাল-অবরোধের প্রতিবাধে এক মানবন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এতদিন হয়ে গেল তার পরও মানুষ হত্যার তাণ্ডব বন্ধ করেনি বেগম খালেদা জিয়া। তিনি পাষাণ। দানবের মত বাংলার মানুষের সামনে আবির্ভাব হয়েছে ডাইনি খালেদা। তার বোমার কাছে বাংলার মানুষ আত্মসমর্পন করবে না।
তিনি আপরও বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করছে এবং যারা এর মদদ দিচ্ছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। এমনকি বেগম জিয়াও রেহাই পাবে না। সবকটি হত্যার জন্য তার (খালেদা) বিরুদ্ধে মামলা করা হবে। তাকে আইনের কাঠগড়ায় দাঁড়াতেই হবে
সংগঠনের সভাপতি ও ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল হক সবুজের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম মিলন, উপ-দপ্তর সম্পাদক মো: জামাল উদ্দিন প্রমুখ।
এমআর/ এআর





