মঙ্গলবার রাতে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের কাউন্সিল হলে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্টন থানার ইউনিট দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময় জামায়াতে ইসলামীর ওপর ব্যাপক জুলুম-নির্যাতন চালানো হয়েছে। তিনি অভিযোগ করেন, দলের শীর্ষ নেতাদের বিচারিক হত্যার পাশাপাশি শত শত নেতাকর্মীকে হত্যা ও গুম করা হয়েছে এবং লাখো নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ও হামলা চালানো হয়েছে। কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের অফিস পর্যন্ত বন্ধ করে দেওয়া হলেও জনগণের সঙ্গে দলকে বিচ্ছিন্ন করা যায়নি বলেও তিনি মন্তব্য করেন।

নূরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াতে ইসলামী মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে চায় এবং দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছে।

তিনি বলেন, “দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে না পারলে দুর্নীতিমুক্ত দেশ গঠন সম্ভব নয়। সরকারের সদিচ্ছা ছাড়া সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করা যাবে না।”

পল্টন থানা আমীর অ্যাডভোকেট মারুফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শামছুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণ কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমদ খান, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও থানা সেক্রেটারি মঞ্জরুল ইসলামের পরিচালনায় সমাবেশে পল্টন থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পল্টন থানা আমীর অ্যাডভোকেট মারুফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শামছুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণ কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমদ খান, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও থানা সেক্রেটারি মঞ্জরুল ইসলামের পরিচালনায় সমাবেশে পল্টন থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।লিসে শুরা সদস্য ও সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শামছুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণ কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমদ খান, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও থানা সেক্রেটারি মঞ্জরুল ইসলামের পরিচালনায় সমাবেশে পল্টন থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এনএইচ