আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেছেন-যেখানে বিএনপি জয়ী হয় সেখানে নির্বাচন সুষ্ঠ হয়েছে আর যেখানে হেরে যায় সেখানে নির্বাচন সুষ্ঠু হয়নি। বিএনপি অযথা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এসকল দাবি করছে।
বুধবার বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে জরুরী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
দিপু মনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে। তাই গণমাধ্যমে ব্যপক সংখ্যক কেন্দ্রের মধ্যে কিছু কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু অনিয়মের ঘটনা প্রকাশ পেয়েছে। হাজার হাজার কেন্দ্রের মধ্যে কিছু কেন্দ্রে অনিয়ম হলে হলে সেটা তো ব্যতিক্রম। ব্যতিক্রম তো কোন নিয়মের মধ্যে পড়ে না।
বিএনপির পুনরায় উপজেলা নির্বাচনের দাবিকে উড়িয়ে দিয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দিপুমনি বলেছেন, তারা সিটি নির্বাচনসহ প্রতিটি নির্বাচনে এমন হাস্যকর দাবি করেছে। তাদের এই দাবিকে গুরুত্ব দেওয়ার কোন সুযোগ নেই।
যেখানে বিরোধীজোট বিজয় ছিনিয়ে নেয়ার চেষ্টা করেছে সেখানেই সহিংসতা হয়েছে দাবি করে আওয়ামী লীগের এই নেতা বলেন, যেখানে তারা বিজয়ী হয়নি সেখানে ভোট সুষ্ঠু হয়নি বলে অভিযোগ তুলেছে। এর বাহিরে কোথাও সমস্যার কথা বলেনি।
সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা নির্বাচনের সমস্যাগুলো দেখেছি। আগামীতে এই ধরনের
সমস্যা দেখা না দেয় সে ব্যপারে ব্যবস্থা গ্রহণ করব। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ই-ভোটিংএর কথা বলেছেন। এতে কেউ নির্বাচনে অনিয়ম করতে পারবে না। আশা করছি আগামীতে নির্বাচন কমিশন এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দপ্তর সম্পাদক মৃনাল কান্তি দাস, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ডাবলু,
ফরিদুন নাহার লাইলী, আফজাল হোসেন, প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]