দেশ ব্যাপী সহিংসতা সৃষ্টি করে বিএনপি সংলাপের পথ বন্ধ করে দিয়েছে বলে মন্তব্য করেরেছন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপি চলমান সহিংসতা পরিহার করলে দেশের স্বার্থে সংলাপ হতে পারে বলে ও ইঙ্গিত দেন তিনি।

শনিবার দুপুর ১২টায় কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়ার রেজুনদীর ব্রেইলি ব্রিজ পরিদর্শনকালে মন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। সেতু পরিদর্শনকালে উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদি, জেলা প্রশাসক মো. রুহুল আমিন, পুলিশ সুপার শ্যামল কুমার নাথসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, তারেক রহমান লন্ডনে বসে বাংলাদেশে বিপ্লব করতে চায়ছেন। জেল জুলুম মোকাবিলা করে যে রাজনীতি করতে ভয় পায়, সে রাজনীতিতে কোনো দিনও সফল হবে না। বিপ্লব করতে চায়লে এসি রুম থেকে বের হয়ে দেশে এসে রাজনীতি করুন।

টানা অবরোধে রাস্তা ফাঁকা পেয়ে চালকরা বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছে। ফলে চালকদের কারণে যাত্রীরা দুর্ঘটনার শিকার হচ্ছে।

একে