নীলফামারীতে উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ আব্দুস সাত্তারের নির্বাচনী গণসংযোগে হামলা চালিয়েছে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ২ জামায়াত নেতা গুরতর আহত হন।
রোববার দুপুরের জেলার ডিমলা উপজেলার নিজপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে।  
প্রত্যক্ষদর্শীরা জানায়,ডিমলা উপজেলা শহরে মাওলানা ওবায়দুল হক ও মাওলানা রবিউল ইসলামকে সঙ্গে নিয়ে গণসংযোগ শুরু করেন জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ আব্দুস সাত্তার। তারা উপজেলার নিজপাড়া এলাকায় পোঁছলে হঠাৎ ছাত্রলীগের নেতাকর্মীরা দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এই হামলায় দুজনের হাত ও পা ভেঙে যায়।
এছাড়া শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমও হয়। পরে হামলাকারীরা তাদেরকে ডিমলা থানা পুলিশে সোপর্দ করে।
ডিমলা থানার অফিসার ইন চার্জ আজিম উদ্দিন হামলা ও পুলিশে সোপর্দের বিষয়টি স্বীকার করেছেন।
[b]ঢাকা, ৯ ফেব্রুায়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]