আগামীদিনে সরকারবিরোধী আন্দোলন, দলের সাংগঠনিক কার্যক্রমসহ বেশ কিছু কর্মপরিকল্পনা ঠিক করতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে উপদেষ্টা পরিষদ সদস্যরা বৈঠকে বসেছেন।
খালেদা জিয়ার সভাপতিত্বে গুলশান দলের রাজনৈতিক কার্যালয়ে সোমবার রাত নয়টার দিকে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে উপস্থিত আছেন-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, আব্দুল আওয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, সাবিহ উদ্দিন আহম্মেদ, অ্যাডভোকেট জয়নাল আবেদিন, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর জেনারেল (অব.) রহুল আলম চৌধুরী, শওকত মাহমুদ, ফজলুর রহমান পটল, ব্যারিস্টার শাহজাহান ওমর, মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, জহিরুল আলম, খন্দকার শহিদুল, ডা. এ জেড এম জাহিদ হোসেন, অ্যাডভোকেট আহম্মেদ আজম খান, মুসফিকুর রহমান, অ্যাডভোকেট হারুন আর রশিদ, অধ্যাপক মাজেদ, মীর নাসির উদ্দিন, আব্দুল কাইয়ুম, মঞ্জুরুল আলম, ক্যাপ্টেন (অব.) সুজা প্রমুখ।
এছাড়া মঙ্গলবার দলের ভাইস-চেয়ারম্যান, যুগ্ম-মহাসচিব ও বৃহস্পতিবার দলের স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করবেন খালেদা জিয়া।
জেআই





