দেশে আজ গণতন্ত্রের বেহাল অবস্থা মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রীম কোর্ট বার কাউন্সিলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন বলেছেন, সরকার বর্তমানে আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর ভর করে ক্ষমতায় টিকে থাকতে চায়। কিন্তু ইতিহাস বলে গণহত্যা করে মানুষের বিক্ষোভ ঠেকানো যাবে না। জনগণের পিঠ যদি দেয়ালে ঠেকে যায় তখন মানুষ যেই ভাষায় আক্রমনের শিকার হয়, সেই ভাষায় প্রতিরোধ গড়ে তুলবে।
রোববার বিকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জিয়া পরিষদ ঢাকা মহানগরের উদ্যোগে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও জনমনে আতঙ্ক’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, যে দেশে জাতীয় নির্বাচনের আগে বিরোধী দলের নেত্রীকে গৃহবন্দী রেখে আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে একটি প্রহসনের নির্বাচন অনুষ্ঠান করতে হয়, সেই দেশের গণতন্ত্র নিয়ে বলার কিছুই থাকে না।
সরকারকে হত্যাকারী উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, আমার এলাকার তৌহিদুল ইসলামকে প্রেসক্লাব থেকে আটক করার কয়েকদিন পর তার গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। এ থেকেই প্রমাণ হয় সরকার গণহত্যাকারী।
মাহবুব উদ্দীন খোকন বলেন, সরকারের মন্ত্রীরা যখন বিচারকদের ফোন করে নির্দেশ দেন, তখন দেশের জনগণের বুঝতে আর বাকী থাকেনা বিচার ব্যবস্থার কী অবস্থা। এখন পর্যন্ত সেই মন্ত্রীর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় এটিই প্রমাণিত হয় এর পেছনে প্রধানমন্ত্রীর সায় রয়েছে।
তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, এখনও সময় আছে এই হত্যাকাণ্ড বন্ধ করুন, বিরোধী দলের ওপর নির্যাতন নিপীড়ন বন্ধ করুন। নইলে আপনাদের জন্য এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ।
সংগঠনের সভাপতি অধ্যাপক ড. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, বিএনপির প্রশিক্ষণ সম্পাদক কবীর মুরাদ, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিতাই রায় চৌধূরী প্রমুখ।
ঢাকা, এমএইচ,১৬ ফেব্রুয়ারি(টাইমনিউজ বিডি.কম)// এসআর
রাজনীতি
গণহত্যা করে মানুষের বিক্ষোভ ঠেকানো যাবে না: ব্যারিস্টার খোকন
দেশে আজ গণতন্ত্রের বেহাল অবস্থা মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রীম কোর্ট বার কাউন্সিলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন বলেছেন, সরকার বর্তমানে আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর ভর করে ক্ষমতায় টিকে থাকতে চায়। কিন্তু ইতিহাস বলে





