বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের চেষ্টা করলে তার পরিণতি হবে ভয়াবহ। তিনি সরকারের উদ্দেশে বলেন, বিচার বিভাগে হস্তক্ষেপ করবেন না। এতে দেশে বিশৃঙ্খলা নেমে আসবে।
ষড়যন্ত্রের কবলে জিয়া পরিবার শীর্ষক জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
ধানের শীষ সমর্থক ফোরাম আয়োজিত ওই অনুষ্ঠানে ব্যারিস্টার রফিকুল ইসলাম বলেন, দেশের প্রধান নির্বাহী (প্রধানমন্ত্রী) যখন গ্রেফতারের হুমকি দেন, তখন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ক্ষেত্রে ন্যায় বিচার না পাবার আশঙ্কা তৈরি হয়।
তিনি আরো বলেন, দলছুট কিছু লোক বেরিয়ে গেলে জোট ভাঙে না। এটি সরকারের ষড়যন্ত্রের নমুনা বলেও মন্তব্য করেন তিনি।
ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





