জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক সেনাপ্রধান হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৪ জুলাই) এক শোকবার্তায় মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদ -এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান বিএনপি মহাসচিব।

এইচ এম এরশাদ আর নেই

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

রোববার (১৪ জুলাই) সকাল ৭টা ৪৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।  

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি রক্তে হিমোগ্লোবিন-স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ ও কিডনির জটিলতায় ভুগছিলেন।

গত ২৬ জুন থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন এইচ এম এরশাদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।

এইচ এম এরশাদ ১৯৩০ সালে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় জন্মগ্রহণ করেন। পরে তার পরিবার রংপুর চলে আসেন।

এমবি