ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, দুই বারের প্রধানমন্ত্রী হাতে পায়ে ধরে মোদির সঙ্গে দেখা করেছেন। দেখা করার সময় হাত ধরেছেন আর ছাড়েন না। দুই বারের প্রধানমন্ত্রী হয়ে খালেদা জিয়া এ কাজ কেমনে করলেন।
সোমবার বঙ্গবন্ধু এভিনিউয়ে মহানগর আওয়ামী লীগ আয়োজিত ৭ জুন বঙ্গবন্ধুর ৬ দফা দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ঢাকা মহানগর আওয়ামী লীগের এই সেক্রেটারি আরো বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান পদত্যাগ না করলে দলের অবস্থা মুসলিম লীগের মতো হবে। তাদেরকে বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না।
আলোচনা সভায় মাহব-উল-আলম হানিফ বলেন, বিএনপির অনেক নেতা জঙ্গী নেত্রীকে বাদ দিয়ে দলকে ঢেলে সাজানোর চিন্তা করছেন।
মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রী ও দলের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ।
ইআর/ এআর





