আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে লুটপাট শুরু করেছে বলে মন্তব্য করেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি নেত্রী খালেদা জিয়া।
আজ শনিবার বিকাল ৫টায় রাজবাড়ীর রেলওয়ে মাঠের জনসভায় এমন মন্তব্য করেন তিনি।
খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে শেয়ার বাজার, হলমার্ক, বিসমিল্লাহ গ্রুপ, ব্যাংক কেলেঙ্কারিসহ বিভিন্ন কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। এসব সম্পদ তারা লুট করেছে।
পদ্মা সেতুর কথা উল্লেখ করে তিনি বলেন, এই সরকারের আমলে পদ্মা সেতুর টাকা লুট করা হয়েছে। ব্নিপি ক্ষমতায় আসলে পদ্মা সেতু হবে।
[b]ঢাকা, ১ মার্চ ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ [/b]