২৩ মে দুপুরে ঢাকাস্থ ইরান দূতাবাসে গিয়ে তিনি শোক বই-এ স্বাক্ষর করেন এবং নিহতদের আত্মার মাগফিরাতের জন্য মহান আল্লাহর নিকট দোয়া করেন। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ।
শোক বই-এ স্বাক্ষরের সময় তিনি ঢাকাস্থ ইরানি রাষ্ট্রদূত জনাব মানসুর চাভোশি-এর সাথে সাক্ষাৎ করেন এবং তাঁর মাধ্যমে ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট মুহাম্মাদ মোখবারকে স্বাগত ও অভিনন্দন জানান।
প্রেসবিজ্ঞপ্তি//এমএইচ





