নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচনের দাবি আদায়ের লক্ষ্যে জনমত গঠন কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে জনসভা করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
এ উদ্দেশে বুধবার বিকাল পৌনে ৪টায় গুলশানের বাসা থেকে তিনি রওনা হন। রাতে তিনি বগুড়া সার্কিট হাউজে অবস্থান করবেন। বৃহস্পতিবার নীলফামারীর মশিয়ূর রহমান যাদু মিয়া মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
খালেদা জিয়ার গাড়ি বহরে সফরসঙ্গী হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ অন্যান্য নেতারা।
বিএনপি চেয়রপারসনের গাড়িবহর গুলশানের বাসভবন থেকে রওনা হয়ে উত্তরা, টঙ্গী, জয়দেবপুর চৌরাস্তা, টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু পার হয়ে সিরাজগঞ্জ হয়ে রাতে বগুড়া সার্কিট হাউজে অবস্থান করবে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউজ থেকে গাড়িবহর নীলফামারীর জনসভার উদ্দেশে রওনা হবে।
কেএইচ





