সরকার ক্ষমতায় থাকার জন্য জাতিকে বিভ্রান্ত করছে। দেশে বর্তমানে কোনও বৈধ সরকার নেই। এই অবৈধ সরকার ক্ষমতায় থাকার জন্য নানা ধরনের বিভান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
বুধবার রাত ৮টায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামসহ সাবেক ১৫ ফুটবলার ও ক্রীড়া সংগঠকের বিএনপিতে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, "নানা মিথ্যাচার চালিয়ে দেশে হানাহানি ও সংঘাতের পরিবেশ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ।"
খালেদা জিয়া বলেন, "দেশে বিডিআর হত্যাকাণ্ডের মতো এত বড় ঘটনার বিচার এই অবৈধ সরকারের আমলে হবে না। তবে, এই হত্যাকাণ্ডের সুবিচার একদিন হবে।" বিস্তারিত আসছে......
[b]ঢাকা, কেএইচ ৫ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]