বাজেটকে অবৈধ বলার কোনো অধিকার বিএনপির নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম।
তিনি বলেন, এই সরকারের বাজেটকে যারা অবৈধ বলে, তাদের এই বাজেটকে অবৈধ বলার কোন অধিকার নেই। বিএনপির সময় বাজেটের পরে যেইভাবে পণ্য-দ্রব্যের দাম বেড়েছে আ’লীগের বিগত ৫ বছরের বাজেটে পণ্য-দ্রব্যের দাম তেমন বাড়েনি। এই বছরও তাই হবে।
রবিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্চে জাতীয় পল্লী চিকিৎসক জোট আয়োজিত ‘পল্লী মানুষের স্বাস্থ সেবার গুরুত্ব ও ডিজিটাল বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর বিদেশ সফর প্রসঙ্গে কামরুল বলেন, ভারতের সরকার পরিবর্তনের পর বিএনপি যেমন উল্লাসিত ছিল তারা মনে করেছিল সরকারে ভীত নড়বড় হয়ে যাবে। কিন্তু প্রধানমন্ত্রীর জাপান সফর যেমন ফলপ্রসু হয়েছে, চীনের সফরও তেমনি ফরপ্রসু হবে এবং ভারতের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ় থেকে আরও দৃঢ় হবে।
মন্ত্রী আরও বলেন, সরকারের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে। তারা গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়, তাদেরকে ঐক্যবদ্ধভাবে রুখে দাড়াতে হবে। আপনারা (বিএনপি) যতই ষড়যন্ত্র, মিথ্যাচার ও বিভ্রান্ত সৃষ্টি করেন না কেন এই সরকারের কোনই ক্ষতি হবে না।
কামরুল ইসলাম বলেন, ২০১৩ সালের শেষের দিকে বিএনপি দেশকে ৭১ বানিয়ে ছিলো। ৫ জানুয়ারী নির্বাচনের মধ্যে দিয়ে দেশে শান্তি ফিরে এসেছে। আবার তারা অশান্তি সৃষ্টি করতে চায়।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এই সরকার আগামি ৫ বছরই ক্ষমতায় থাকবে। ৫ বছর পর সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রীর অধীনেই নির্বাচন হবে। মানুষ যদি আপনাদের (বিএনপি) ভোট দেয় তাহলে আপনার ক্ষমতায় আসবেন।
সংগঠনের চেয়ারম্যান বাচ্চু শিকদারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।
[b]ঢাকা,আইএম, ৭ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
রাজনীতি
বাজেটকে অবৈধ বলার অধিকার বিএনপির নেই: খাদ্যমন্ত্রী
বাজেটকে অবৈধ বলার কোনো অধিকার বিএনপির নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম। তিনি বলেন, এই সরকারের বাজেটকে যারা অবৈধ বলে, তাদের এই বাজেটকে অবৈধ বলার কোন অধিকার নেই।





