ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে দেখা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা ও প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে গেছেন। সেখানে বিএনপির নেতারাও উপস্থিত রয়েছেন।

শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে হোটেল সোনারগাঁওয়ে পৌঁছান সুষমা। এর আগে তিনি ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন।

সুষমা স্বরাজের সঙ্গে সাক্ষাৎ করতে সেখানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন নেতা উপস্থিত আছেন।

বিএনপির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করার পর সুষমা বিরোধী দলের নেতা রওশন এরশাদের সঙ্গে তাঁর সংসদ ভবনের কার্যালয়ে সাক্ষাৎ করবেন।

দুপুর সাড়ে ১২টার দিকে সুষমা স্বরাজ ঢাকা ত্যাগ করবেন।

ঢাকা, ২৭ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস