রোববার (২৭ জুলাই) চিঠিটিতে খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার স্বাক্ষর করেন এবং তা পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের দফতরে পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, খালেদা জিয়ার চিকিৎসায় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা তাকে যুক্তরাজ্যে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর সুপারিশ করেছেন। এই প্রেক্ষিতে খালেদা জিয়া এবং তার চার সফরসঙ্গীর জন্য ‘নোট ভারবাল’ ইস্যুর অনুরোধ জানানো হয়েছে।

সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন—এ বি এম আবদুস সাত্তার, মো. মাসুদার রহমান, ফাতেমা বেগম এবং রুপা সিকদার।

এ বি এম আবদুস সাত্তার জানান, খালেদা জিয়ার যুক্তরাজ্যের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। তাই নতুন করে ১০ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসার জন্য আবেদন করা হয়েছে এবং এ প্রক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা চাওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এখনো খালেদা জিয়ার লন্ডন যাওয়া চূড়ান্ত নয়। চিকিৎসা ও ভিসা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, চলতি বছরের মে মাসে যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফেরেন বেগম খালেদা জিয়া। এবারও প্রয়োজনে তাঁকে আবার সেখানে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

এনএইচ