দুর্নীতির দুই মামলায় জামিন পাওয়ার পর বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দীর্ঘ ৯২ দিন পর রোববার বেলা ১২টা ২০ মিনিটে তিনি বাসায় পৌঁছান। এর আগে বেলা পৌনে ১২টার দিকে বকশীবাজারে আলীয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ আদালত থেকে তিনি গুলশানের বাসার পথে রওয়ানা হন।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি ‍মামলার শুনানিতে অংশ নিতেই আদালতে যান খালেদা জিয়া। দীর্ঘ তিন মাস পর গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয় থেকে বের হয়ে সকাল ১০টার কিছু আগে আদালতের পথে রওয়ানা হন তিনি।

রোববার আদালতে অর্থ আত্মসাতের অভিযোগে ওই দুই মামলায় খালেদাসহ তিন আসামির বিরুদ্ধে গত ২৫ ফেব্রুয়ারি জারি করা গ্রেফতারি পরোয়ানা নিয়ে শুনানি হয়। খালেদা জিয়ার আইনজীবীরা জামিন চাইলে আদালত তা মঞ্জুর করেন।

এআর