ভারতের কাছে পানির হিস্যা চাওয়া মানে ভারত বিরোধী নয়। এইরকম কোন প্রশ্নই উঠতে পারে না বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা আবদুল মতিনের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে মাওলানা মতিনের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ভারত আমাদের থেকে অনেক বড় দেশ। কিন্তু আমরাও একটি স্বাধীন দেশ, আমাদের ন্যায্য অধিকার গুলো আমরা চাই।
তিনি আরো বলেন, বিএনপির ভিশন-২০৩০ নিয়ে অনেক তর্ক-বিতর্ক হচ্ছে। আওয়ামী লীগের নেতারা এটাকে নিয়ে কুতর্ক করছেন। আওয়ামী লীগের নেতারা আমাদের প্রশ্নের উত্তর না দিয়ে ভিশন নিয়ে বিভিন্ন কথা বলে জনগণকে বিভ্রান্তি করার চেষ্টা করছে।
মির্জা ফখরুল বলেন, দেশে এখন আর রাজনীতি নেই। রাজনীতি এখন আওয়ামী লীগ নিজেদের হাতের মুঠোই নিয়েছে। তারা যেভাবে ইচ্ছে ব্যবহার করছে।
লেবার পার্টির সভাপতি ডা: মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্ত্বে অন্যান্যদের মধ্যে বক্থব্য রাখেন জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরাদ, লেবার পার্টির চেয়ারম্যান এম এম হামিদুল্লাহ প্রমুখ।
জেড





