“ক্ষমতায় যাওয়ার জন্য যা যা করা দরকার, তা করতে হবে। ক্ষমতায় আমাদের যেতেই হবে” বললেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ।
আজ (অক্টোবর) শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে রওশন এরশাদ এই কথা বলেন। আগামী নির্বাচন সামনে রেখে সারাদেশ থেকে নেতাকর্মীদের ঢাকায় এনে জাতীয় পার্টি এই সমাবেশ করে।
রওশন এরশাদ বলেন, “যেভাবেই হোক, জাতীয় পার্টিকে সংগঠিত করতে হবে। ক্ষমতায় যাওয়ার জন্য যা যা করা দরকার, তা করতে হবে। আমাদের ক্ষমতায় যেতেই হবে। এবার ইনশাআল্লাহ ক্ষমতায় যাবই যাব।”
সমাবেশে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারসহ দলের জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেন।
দুপুর সাড়ে ১২টার দিকে এরশাদের বক্তব্যের পর সমাবেশ শেষ হয়। এর আগে সকাল ১০টার আগে থেকেই বড় আকারের লাঙ্গল প্রতীক, এরশাদের প্রতিচ্ছবিসহ জাতীয় পার্টির নেতা-কর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকেন। সমাবেশে বিভিন্ন এলাকার মনোনয়নপ্রত্যাশী প্রার্থীরা মিছিলসহ যোগ দেন।
এমবি





