বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানী সেনাবাহিনীর হাতে গ্রেফতার হন। এরপর আন্তর্জাতিক চাপের মুখে পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে ছেড়ে দিতে বাধ্য হয়। ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন শেখ মুজিবুর রহমান। সেই থেকে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় এই দিনটিকে পালন করে আওয়ামী লীগ।
কর্মসূচি:-
সকাল ৬.৩০ মিনিটে দলের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবন ও সারাদেশে সংগঠনের কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন। ৭:০০ টায় বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সবশেষ বিকেল ২টায় জনসভা।
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আগামী শনিবার এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। বক্তব্য রাখবেন বিশিষ্ট বুদ্ধিজীবী ও জাতীয় নেতৃবৃন্দ।
এমআর, জেএ





