বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক আহমদুল্লাহ ভূঁইয়া’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দলটির ঢাকা মহানগরী দক্ষিণের আমীর (ভারপ্রাপ্ত) ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

শোক বার্তায় ড. হেলাল মরহুম আহমদুল্লাহ ভূঁইয়ার ইসলামী আন্দোলন ও সমাজ সেবায় অসামান্য অবদানের কথা স্মরণ করেন।

ড. হেলাল মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

তিনি বলেন, আল্লাহ যেন তাঁর নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং পরিবার ও আত্মীয় স্বজনকে সবর করার তৌফিক দান করেন।

মরহুম আহমদুল্লাহ ভূঁইয়া শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম আহমদুল্লাহ ভুঁইয়া ইসলামী আন্দোলনের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। কোরআন ও ইসলামের প্রচার ও প্রসারে একজন নিবেদিতপ্রান মুসলিম হিসেবে ভুমিকা পালন করেন। তিনি জামায়াতে ইসলামীর সবুজবাগ থানা, ঢাকা মহানগরী ও কেন্দ্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন।

মরহুমের জানাজার নামাজ রবিবার সকাল ৯টায় মালিবাগ আবু যর গিফারী কলেজ মাঠে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আব্দুল হালীমের ইমামতিত্বে অনুষ্ঠিত হয় এবং জানাজা শেষে শাহজাহানপুর কবরস্থানে দাফন করা হয়। (প্রেসরিলিজ)

কেবি