শুক্রবার এক বিবৃতিতে জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ফজলুর রহমান সাইদসহ ৪৫ জন নেতাকর্মীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
বিবৃতিতে রফিকুল ইসলাম খান বলেন, ‘জামায়াতের ৪৫ জন নেতাকর্মী শুধুমাত্র আনন্দ-বিনোদনের জন্যই দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ‘স্বপ্নপুরী’ পিকনিক স্পটে পিকনিক করতে গিয়েছিলেন। পুলিশ তাদের গ্রেফতার করে হয়রানি করছে।’
জয়পুর জেলা শাখা জামায়াতের আমীর ফজলুর রহমান সাইদসহ গ্রেফতারকৃতদের অযথা রাজনৈতিকভাবে হয়রানি না করে অবিলম্বে তাদের সবাইকে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি।
এমএম





