আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপির আন্দোলন টিভি'র পর্দায়, পত্রিকার পাতা আর ওয়েব পোর্টালেই সীমাবদ্ধ। এ ছাড়া অন্য কোথাও তাদের কোন কর্ম তৎপরতা দেখছে না দেশবাসী।
শুক্রবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেসার ৮৪তম জন্মবার্ষিকীর শ্রদ্ধার্ঘ অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বিএনপি নেত্র্রী খালেদা জিয়াকে সহিংস রাজনীতি থেকে সরে এসে সুস্থধারার রাজনীতি করার আহবান জানান।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সাহারা খাতুন, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, কার্যনির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী , এনামুল হক শামীমসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।
ঢাকা, এমআর, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





