[b]ঢাকা :[/b]আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের দেওয়া ২৪ ঘণ্টার আল্টিমেটামের জবাব বুধবার দেয়া হবে বলে জানিয়েছে বিএনপি।
‘সোহরাওয়ার্দী উদ্যানে খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে’ সরকারি দলের পক্ষে সৈয়দ আশরাফুল গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন,বিএনপির পক্ষ থেকে বেলা ১১ টায় নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিক্রিয়া জানাবেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন এসব কথা বলেন।
বিএনপি বলেছে, প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে গঠিত নতুন সরকার ও বিরোধী দল উভয়ই আইনগত ও নৈতিকভাবে অবৈধ।নির্বাচন বর্জনের জন্য দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে নয়, বরং ভোটারবিহীন একতরফা নির্বাচন করে সরকার গঠনের জন্য আওয়ামী লীগকেই খেসারত দিতে হবে।
আসাদুজ্জামান বলেন, প্রশ্নবিদ্ধ ও ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার অবৈধ ও অনৈতিক। তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ নির্বাচন বর্জনের ঘোষণা এবং মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেছিলেন।
তিনি লাঙ্গল প্রতীক কাউকে বরাদ্দ না দিতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছিলেন। এসব সত্ত্বেও জাতীয় পার্টির সদস্যরা নির্বাচনে অংশ নিয়েছেন । তাঁরা জিতেছেন এবং সংসদে বিরোধী দল হয়েছেন। তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘জাতীয় পার্টির বিরোধী দল হওয়া কি অবৈধ ও অনৈতিক নয়?’ বিরোধী দলকে তথাকথিত উল্লেখ করে তিনি বলেন, তারাও অনৈতিক।
আসাদুজ্জামান বলেন, কথিত বিরোধী দলের নেতারা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের চেতনাকে অসম্মান করেছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে অপমান করেছেন।
আসাদুজ্জামান বলেন, বিএনপি নয় আওয়ামী লীগকেই একতরফা ও ভোটারবিহীন নির্বাচনের খেসারত দিতে হবে। নির্বাচনে প্রমাণ হয়েছে যে আওয়ামী লীগ একটি অগণতান্ত্রিক দল।
আসাদুজ্জামান অবিলম্বে সংলাপের ব্যবস্থা করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান।
রাজনীতি
আশরাফের আল্টিমেটামের প্রতিক্রিয়া বুধবার : বিএনপি
ঢাকা :আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের দেওয়া ২৪ ঘণ্টার আল্টিমেটামের জবাব বুধবার দেয়া হবে বলে জানিয়েছে বিএনপি।





