বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল বলেছেন, বর্তমান সরকার তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করার জন্য বিভিন্নমূখী তৎপরতা চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় অভিভাবকদের দায়িত্ব হচ্ছে তরুণ প্রজন্মের কাছে বাংলা ভাষার সঠিক ইতিহাস পৌঁছে দেওয়া। সচেতন জনগোষ্ঠীকেও এদেশের ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস পৌঁছে দেওয়ার জন্য অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মনে রাখতে হবে, আজকের প্রজন্ম গড়ে উঠলে বাংলাদেশ মাথা উচুঁ করে দাড়াতে পারবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের রমনা থানার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে আয়োজিত শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রমনা থানা আমির ও মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য আবদুস সাত্তার সুমনের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি আবু রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন থানার শুরা ও কর্মপরিষদ সদস্য এডভোকেট মিজানুর রহমান, আবু মুসা, আকবর হোসেন, হাফেজ মিরাজুল ইসলাম শামীম, যুবনেতা আবু সালেহ আকরাম, আব্দুর রহমান, আল আমিন প্রমুখ।

নূরুল ইসলাম বুলবুল বলেন, ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তারা মায়ের অধিকার আদায়ের জন্য লড়াই করেছেন। যারা সবাই ছিলেন ইসলামপন্থী। ড. মুহাম্মদ শহীদুল্লাহ, প্রিন্সিপাল আবুল কাশেম, ডাকসুর তৎকালীন জিএস অধ্যাপক গোলাম আযম ও সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস তারা সবাই ছিলেন মুসলিম। ডাকসুর তৎকালীন জিএস অধ্যাপক গোলাম আযম ভাষার জন্য যে অবদান রেখেছেন তা মুছে ফেলার চেস্টা করা হচ্ছে অথচ তিনিই জিন্নাহর কাছে বাংলা ভাষার জন্য স্মারকলিপি দিয়েছিলেন। সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস সেই স্মারকলিপির ড্রাফট তৈরী করেছিলেন। আজ ভাষা আন্দোলনের ইতিহাসকে তরুণ সমাজের কাছে বিকৃতভাবে তুলে ধরে জাতির সাথে প্রতারণা করা হচ্ছে। এটি জাতির জন্য খুবই দুঃখজনক। আমাদের ভুলে গেলে চলবে না, কোন জাতি যদি তার শ্রেষ্ঠ সন্তানদের সম্মানিত করতে না পারে তাহলে সে জাতি কোন দিনও মাথা উঁচু করে দাঁড়াতে পারেনা

এছাড়াও আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সপ্তাহব্যাপী কর্মসূচির আলোকে রাজধানীর থানা সমুহে আজ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

ডেমরা মধ্য থানাঃ আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস ২০২২ উপলক্ষে ডেমরা মধ্য থানার উদ্যোগে সারুলিয়া বাজার এলাকায় সুবিধা বঞ্চিত ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা উপকরণ বিতরণ করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ। ডেমরা মধ্য থানা আমীর মোহাম্মদ আলীর সভাপতিত্বে সেখানে আরও উপস্থিত ছিলেন মহানগরীর মজলিসে শুরা সদস্য নিজামুল হক নাঈম, শাহিন আহমেদ খান, ডেমরা থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, দেশের প্রতিটি শিশুকে গড়ে তুলতে হবে আদর্শ নাগরিক হিসেবে। বিশেষত অসহায় বঞ্চিত শিশুদের ভবিষ্যত তৈরিতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে তাদেরকে এগিয়ে নেওয়া আমাদের সবার নৈতিক দায়িত্ব। আজকের ছোট্ট শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। শিশুদেরকে যোগ্যতম ও নৈতিকভাবে গড়ে তুলতে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে।

মুগদা দক্ষিণ থানাঃ আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে মুগদা দক্ষিণ থানার উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এডভোকেট ড. হেলাল উদ্দিন। মুগদা দক্ষিণ থানা আমীর মোঃ বনি ইয়ামিনের সভাপতিত্বে ও থানা সেক্রেটারী ইয়াকুব আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মোঃ শামসুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য মোঃ কেফায়েত উল্লাহ, এড মোঃ আবুল কাশেম, ওমর বিন নূর, মাওলানা রিয়াজুল ইসলাম, জামায়াত নেতা মোঃ আলাউদ্দীন, মোঃ শফিকুল ইসলাম, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ লোকমান হোসাইন, মোঃ মোহাররম হোসাইন খান প্রমুখ।

খিলগাঁও দক্ষিণ থানাঃ আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে খিলগাঁও দক্ষিণ থানার উদ্যোগে আজ রাজধানীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত হয়। থানা আমীর আশরাফুল আলম ইমনের সভাপতিত্বে মেডিকেল ক্যাম্প এর উদ্বোধন করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের কর্মপরিষদ সদস্য মাওঃ ফরিদুল ইসলাম। থানা সেক্রেটারি সাজেদুর রহমান শিবলীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শুরা সদস্য শাহীন আহমদ খান, থানা কর্মপরিষদ সদস্য জহিরুল হক সেলিম, কুদরাতুল ফাত্তাহ আজমল, আবিদুর রহমান, ইসাহাক মিয়া, মাহমুদুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। ফ্রি মেডিকেল ক্যাম্প এ সমাজের অবহেলিত তৃতীয় লিঙ্গের মানুষ সহ প্রায় চার শতাধিক সুবিধাবঞ্চিত জনগণকে চিকিৎসা ও বিনামুল্যে ঔষধ প্রদান করা হয়।

খিলগাঁও উত্তরঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে খিলগাঁও উত্তর থানার উদ্যোগে স্কুল ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। থানা সেক্রেটারী মোঃ জুলফিকার আলীর সঞ্চালনায় ও থানা সভাপতি ইলিয়াস মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মাওলানা ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিলগাঁও পশ্চিম থানার আমীর এস এম জুয়েল। এসময় আরও উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য মাওলানা খলিলুর রহমান, মাওলানা শহিদুল ইসলাম, মোঃ হুমায়ুন কবির।

সবুজবাগ দক্ষিণঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী সবুজবাগ দক্ষিণ থানার উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিনের মজলিশে শুরা সদস্য মনির বিন আনোয়ার। এসময় উপস্থিত ছিলেন সবুজবাগ দক্ষিণ থানা আমীর আব্দুল বারী, সবুজবাগ পূর্ব থানা আমীর রওশন জামান। টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন থানা সেক্রেটারী জনাব কামরুল হাসান রিপন। খেলা পরিচালনা করেন থানা কর্মপরিষদ সদস্য জনাব আনোয়ার হোসেন দুলাল। আরো উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য নাসির উদ্দিন মজুমদার, দেলোয়ার হোসেন, শাহজাহান সরদার সহ থানা ও ওয়ার্ডের সর্বস্তরের নেতৃবৃন্দ।

খিলগাঁও পশ্চিম থানাঃ বাংলাদেশ জামায়াত ইসলামী খিলগাঁও পশ্চিম থানার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে অসহায় দুঃস্থ মানুষের মধ্যে খাবার বিতরণের আয়োজন করা হয়। খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, মহানগরী কর্মপরিষদ সদস্য এবং খিলগাঁও জোন পরিচালক মাওলানা ফরিদুল ইসলাম, এ সময় উপস্থিত ছিলেন খিলগাঁও পশ্চিম থানা আমীর এস এম জুয়েল, খিলগাঁও দক্ষিণ থানা আমীর আশরাফুল আলম ইমন, খিলগাঁও পশ্চিম থানা সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম। থানা কর্মপরিষদ সদস্য মোঃ সরোয়ার, শাহ মোহাম্মদ ছিদ্দিকুল ইসলাম, মোঃ ইকবাল হোসেন প্রমুখ।

নিউমার্কেটঃ ইউনিট দায়িত্বশীলদের নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত শিক্ষা সফরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ আল আমিন। থানা আমীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা ওয়ার্ড দায়িত্বশীলবৃন্দসহ সর্বস্তরের ডেলিগেট সদস্যবৃন্দ।

মতিঝিলঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মতিঝিল প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে। এসময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত থেকে ফুটবল ম্যাচকে প্রাণবন্ত করেছে। মতিঝিল দঃ থানা আমীর ড. মোবারক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার সৈয়দ সিরাজুল হক। ওসমান গনির পরিচালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইমাম হোসেন, আব্দুল আউয়াল, এড. ওয়ালীউল্লাহ, ওয়াহিদুর রহমান নিঝুম, শফিকুল ইসলাম সহ প্রমুখ।

খিলগাঁও পূর্ব থানাঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী খিলগাঁও পূর্ব থানার উদ্যোগে স্থানীয় মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। মহানগরী মজলিশে শুরা সদস্য ও খিলগাঁও পূর্ব থানা আমির আব্দুর রহমান সাজুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সেক্রেটারী এডভোকেট ম:আ:জ: ফারুক, থানা কর্মপরিষদ সদস্য নাসরুল্লাহ, হেলাল উদ্দিন এবং অধ্যাপক আব্দুল আজিজ।

হাজারীবাগ পশ্চিম থানাঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজারীবাগ পশ্চিম থানার উদ্যোগে স্থানীয় মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ। থানা আমীর আব্দুর রহমানের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মাহফুজ আলমের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক নুর নবী মানিক, ডাঃ তালহা জামিল প্রমুখ নেতৃবৃন্দ।

খিলগাঁও মধ্য থানাঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খিলগাঁও মধ্য থানার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। থানার আমীর মাওলানা মাহমুদুর রহমানের সভাপতিত্বে ও থানা সেক্রেটারী খোরশেদ আলম মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খিলগাঁও পুর্ব থানার সম্মানিত আমীর আব্দুর রহমান সাজু, থানা কর্মপরিষদ সদস্য মাইদুল ইসলাম, শুরা সদস্য গোলাম জিলানী বেলাল প্রমুখ নেতৃবৃন্দ।

এমআর