আওয়ামী লীগ সরকার ধাপে ধাপে বাকশাল কায়েমের লক্ষ্যে একটার পর একটা আইন পরিবর্তন করছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন,'শেখ হাসিনা বলেছিলেন, শেখ মুজিবের স্বপ্ন বাস্তবায়ন করা হবে। শেখ মুজিবের স্বপ্ন ছিল বাকশাল আর শেখ হাসিনা সে স্বপ্ন বাস্তবায়ন করছে।'

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবেফ্রি থিংকারস ফোরাম আয়োজিত ‘অ্যামন্যাস্টির রিপোর্ট: বাংলাদেশে খুন-গুম –অপহরণ- মানবাধিকার ও বিচার ব্যবস্থা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হান্নান শাহ বলেন, আওয়ামী লীগ সরকার মানুষের মৌলিক অধিকারের ওপর বার বার হানা দিয়েছে। অতীতে আওয়ামী লীগ ও জাসদ মানবাধিকার লংঘন করেছে। তারাই এখন সরকার পরিচালনা করছে। তাদের শাসনে দেশে মানবাধিকার বলতে কিছু নেই। এখন পদে পদে মানবাধিকার লংঘন হচ্ছে।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, নির্বাচনের কথা বললেই আওয়ামী লীগ নেতাদের মাথা খারাপ হয়ে যায়। তারা জানে তাদের সাথে জনগণ নেই। সুষ্ঠু নির্বাচন হলে তারা জামানত ফেরত পাবে না।

মানবাধিকার কমিশনকে উদ্দেশ্য করে হান্নান শাহ বলেন, মানবাধিকার কমিশন দেশের মানবাধিকার রক্ষার ভূমিকা যথাযথভাবে পালন করতে পারে নাই । তাই উচিৎ কমিশনের চেয়ারম্যানসহ সকলের পদত্যাগ করা।

তিনি বলেন, একে খন্দকার তার বইয়ে প্রত্যেকটি সত্য কথা লিখেছেন। তাতে আওয়ামী লীগের নেতাতের মাথা খারাপ হয়ে গেছে। বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ কায়দা করে বলেছেন, শেখ মুজিবের বক্তব্য সময়ে আসি কাছে ছিলাম কিন্তু শেষ শব্দটা শুনেনি। সেদিন লক্ষ লক্ষ মানুষ শুনেছে শেখ মজিব শেষ শব্দ বলেছেন জয় পাকিস্তান। তেমনি ২৬ মার্চ লক্ষ লক্ষ লোক শুনেছে জিয়াউর রহমানের কন্ঠে স্বাধীনতার ঘোষণা।

সরকারের উদ্দেশে হান্নান শাহ বলেন, সময় আছে জনগণের ভাষা বুঝে অতি দ্রুত আলোচনার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন দিন। অন্যথায় আন্দোলনের মাধ্যমে আপনাদের পতন ঘটানো হবে। তখন পালানোর পথ পাবেন না।

আয়োজক সংগঠনের সভাপতি জাহাঙ্গির চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে.জে.(অব.) মাহবুবুর রহমানসহ বিভিন্ন পেশাজীবি নেতারা।

ঢাকা,এমএইচ,৭ সেপ্টেম্বর,টাইমনিউজবিডি.কম, এআর