গাজায় পুনরায় ইসরাইলের হামলা এবং গণহত্যার প্রতিবাদে সোমবার সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

শনিবার এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ কর্মসূচি ঘোষণা করেন।

গাজায় পুনরায় ইসরাইলের হামলা এবং গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াত সেক্রেটারি বলেন-গাজায় ইসরাইলী হামলায় ১৮ শতাধিক নারী, পুরুষ, শিশু নিহত হয়েছে এবং ৯ হাজারের অধিক লোক আহত হয়েছে। গাজা উপত্যকায় ইসরাইলীদের বর্বর হামলা থেকে মসজিদ, স্কুল, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল ও গৃহহীন লোকদের আশ্রয় শিবির পর্যন্ত রেহাই পায়নি। গাজা উপত্যকাকে ইসরাইলী বাহিনী ধ্বংস স্তুপে পরিণত করেছে। সেখানে মানবিক বিপর্যয় দেয়া দিয়েছে।

তিনি বলেন, সারা বিশ্বের শান্তিকামী মানুষ ইসরাইলী বর্বরতার বিরুদ্ধে নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানানো সত্ত্বেও ইসরাইল হামলা ও গণহত্যা বন্ধ করছে না। ইসরাইলীদের বর্বরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক সংস্থা ও শান্তিকামী রাষ্ট্রের প্রতি আহবান জানান ডা. শফিকুর রহকমান।

বিবৃতিতে আরও বলেন, গাজায় গণহত্যার প্রতিবাদে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগামী সোমবার ১১ আগস্ট সারা দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি। ঘোষিত এই কর্মসূচি সফল করার জন্য জামায়াতে ইসলামীর সকল শাখার প্রতি আহবান জানাচ্ছি এবং দেশবাসীর সহযোগিতা কামনা করছি।

ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই