টানা চতুর্থ দিনের মত ঢাকা সিটি নির্বাচনে নিজ দল সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট চাইতে বের হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সোমবারের হামলায় ভাঙ্গা গাড়ির বহর নিয়েই আজ তিনি প্রচারণায় বের হয়েছেন।

মঙ্গলবার বিকাল ৫টা ২২ মিনিটে নিজের গুলশান রাজনৈতিক কার্যালয় থেকে বের হন খালেদা জিয়া।

সব হামলা, বাধা, প্রতিবন্ধকতা উপেক্ষা করেই আজ প্রচারণায় নেমেছেন বিএনপি নেত্রী।

ছাত্রদল সভাপতি রাজীব আহসান এর নেতৃত্বে শতাধিক মোটরসাইকেলে ছাত্রদলের নেতাকর্মীরা আজ তার গাড়িবহরের সঙ্গে রয়েছে।

তবে গাড়িবহরে কোন পুলিশ প্রটেকশন নেই।

টানা চতুর্থ দিনে প্রচারণায় নামলেন বিএনপি চেয়ারপারসন। দ্বিতীয় দিনে আওয়ামী লীগ-ছাত্রলীগ তার প্রচারণায় বাধা দিয়েছিল। তৃতীয় দিনে কারওয়ান বাজার এলাকায় চালানো হয় হামলা। ভাঙচুর চালানো হয় গাড়িবহর। রক্তাক্ত হন সিএসএফ সদস্যরা।

বিএনপির অভিযোগ খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালিয়েছে আওয়ামী লীগ।

এসএইচ