আসন্ন ঢাকা উত্তর সিটি নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমর্থন প্রত্যাশা করেন বলে জানিয়েছেন মেয়র প্রার্থী মাহী বি. চৌধুরী। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
বিএনপির সাবেক সংসদ সদস্য মাহী বি. চৌধুরী বলেন, আমি বিএনপি-জোটের কেউ নই। তবে জাতীয়তাবাদের সঙ্গে আমি পরিচিত এবং একই সঙ্গে জাতীয়তাবাদের আদর্শকে লালন করি।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমি জাতীয়তাবাদের অনুসারী হয়ে তাদের সমর্থন প্রত্যাশা করতে পারি। তারুণ্যের ভাবনাকে যদি দেশনেত্রী গুরুত্ব দেন তাহলে এটা হবে একটা মাইলফলক। কারণ দেশনেত্রী নতুন ধারার রাজনীতি চান।
এআর





