মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শোডাউন করেছে বিএনপি। মঙ্গলবার সকাল ৮টার পর থেকে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী স্মৃতিসৌধের চত্বর এবং মূল ফটকে অবস্থান নেয়।

সকাল ৯টার পর থেকে একের পর এক মিছিল আসতে থাকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ব্যানারে। ওইসব ব্যানারে জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি ব্যবহার করেন তারা। এ সময় তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসার অপেক্ষায় ছিলেন।

এমকে