শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীতে র্যালী ও সমাবেশ করেছে ছাত্রশিবির। বুধবার সকাল সাড়ে ৭টায় কেন্দ্রীয় দাওয়াহ কার্যক্রম সম্পাদক শাহ মাহফুজুল হকের নেতৃত্বে রাজধানীর বাড্ডা এলাকায় র্যালীটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। এসময় অন্যদের মধ্যে ঢাকা মহানগরী উ্ত্তর সভাপতি আব্দুল জাব্বার ও সেক্রেটারি শাহরিয়ারসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সালাউদ্দীন আইয়্যুবীর নেতৃত্বে শহীদ আব্দুল জব্বারের কবর জিয়ারত করেছেন তারা। সকাল ৭টায় কবরস্থানে উপস্থিত হয়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এসময় অন্যদের মধ্যে মহানগরী পূর্ব সভাপতি এস আর মিঠু,মহানগরী সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাকে রাষ্ট্র ভাষা হিসেবে স্বীকৃতি আদায়ের আন্দোলন করতে গিয়ে ১৯৫২ সালের এদিন বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হওয়াদের একজন আব্দুল জব্বার। তাদের রক্তের বিনিময়ে বাংলা পেয়েছিল রাষ্ট্র ভাষার স্বীকৃতি।
বিজ্ঞপ্তি





