গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত আজ রোববার বিকেল তিনটায় মানববন্ধন কর্মসূচি পালন করছে ১৪ দলীয় জোট।
বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ‘দেশবিরোধী চক্রান্ত, ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্য, পেট্রোল বোমা, চোরাগোপ্তা বোমা হামলা, জঙ্গি নাশকতা, ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও হত্যার’ প্রতিবাদে রাজধানী ঢাকাসহ সারাদেশে একযোগে এ কর্মসূচি পালন করার কথা রয়েছে।
রাজধানীতে গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত ১৩টি টিমে ভাগ হয়ে এ কর্মসূচি পালন করা হবে বলে জানা গেছে। মানববন্ধন সফল করতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানিয়েছেন।
এএইচ





