বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর উত্তর এবং ঢাকা মহানগর দক্ষিণ শাখার কমিটি অনুমোদন লাভ করেছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র গঠনতন্ত্রের ১৩ এবং ৮ (১) ধারার অর্পিত ক্ষমতাবলে দলের চেয়ারপার্সনের নির্দেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুমোদন করেন বলে বিএনপির সহ-দফতর সম্পাদক মো: তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। মহিলাদলের সভাপতি করা হয়েছে আফরোজা আব্বাসকে।

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন : আফরোজা আব্বাস সভাপতি, নুরজাহান ইয়াসমিন সিনিয়র সহ-সভাপতি, জেবা খান সহ-সভাপতি, সুলতানা আহমেদ সাধারণ সম্পাদক এবং হেলেন জেরিন খান যুগ্ম সাধারণ সম্পাদক।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর উত্তর শাখা কমিটি : পেয়ারা মোস্তফা সভাপতি, মেহেরুন নেছা সিনিয়র সহ-সভাপতি, আমেনা বেগম সাধারণ সম্পাদক, রোকেয়া বেগম তামান্না এবং রাবেয়া আলম যুগ্ম সাধারণ সম্পাদক।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণ শাখা কমিটি : রাজিয়া আলিম সভাপতি, আসমা আফরিন সিনিয়র সহ-সভাপতি, শামসুন নাহার বেগম সাধারণ সম্পাদক এবং সুরাইয়া বেগম ও রোকেয়া চৌধুরী বেবী যুগ্ম সাধারণ সম্পাদক।

এসএ