‘গণতন্ত্রের আড়ালে স্বৈরশাসনের মাধ্যমে এই সরকার ক্ষমতায় থাকতে চায়' বলে অভিযোগ করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

জাতীয় প্রেস ক্লাবের সামনে বুধবার সকালে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) মহানগর উত্তর আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪ বাতিলের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

রফিকুল ইসলাম মিয়া প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন,'তিনি গণতন্ত্রের আড়ালে এক দলীয় শাসন চালিয়ে যেতে চান।’

তিনি বলেন, ‘এ নীতিমালা সংবিধান বিরোধী। সংবিধানে ৩৯ ধারায় স্বাধীন মত প্রকাশের কথা বলা হলেও ঘোষিত জাতীয় সম্প্রচার নীতিমালায় সেই অধিকার সম্পূর্ণ খুন্ন করা হয়েছে।’

ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ