বেগম জিয়ার চট্টগ্রাম যাত্রাকালে গাড়িবহরে হামলাকারীদের চিহ্নিত করে দল থেকে বহিস্কারের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন মির্জা ফখরুল। আজ সকালে চট্টগ্রাম মোটেল সৈকত হোটেলের লবিতে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন।

প্রেস ব্রিফিংয়ে তিনি আরও দাবি করেন, সরকারের আশ্রয়ে প্রশ্রয়ে আওয়ামীলীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা পথিমধ্যে এই হামলাগুলো চালাচ্ছে। সরকারই তাদেরকে হামলার জন্য লেলিয়ে দিচ্ছে।

পুলিশ প্রশাসনের আন্তরিকতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, পুলিশ প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার কথা থাকলে ও তাতে তারা ব্যর্থ হয়েছেন। তবে তিনি মনে করেন ট্রাফিক পুলিশ বিএনপির গাড়ি বহর কে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন আজকের সফর কোন দূর্ঘটনা বা হামলা হওয়ার আশাংকা নেই। সেই সাথে তিনি মনে করেন আজকের বেগম জিয়ার নিরাপত্তা নিশ্চিত করা পুলিশ প্রশাসনের দায়িত্ব।

উল্লেখ্য মিয়ানমারে নিধনযজ্ঞের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা দেখতে কক্সবাজারের উদ্দেশ্যে চার দিনের জন্য গতকাল ঢাকা ছাড়লেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এর ভিতরে বিভিন্ন জায়গায় স্থানীয় আওয়ামী লীগের দ্বারা প্রায় ৪ বার হামলার সম্মুক্ষীন হয় খালেদা জিয়ার গাড়ি বহর।
জেড