আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ২০২৫) জামায়াতের চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও উপজেলা ওয়ার্ড ও ইউনিয়ন যুব প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জাতির কল্যাণে যুবকদেরকে সৎ, দক্ষ ও নৈতিকাসম্পন্ন হিসেবে গড়ে উঠতে হবে। বাংলাদেশকে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে যুব সমাজই সবচেয়ে বড় নিয়ামক শক্তি। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রাখতে যুবকেরাই মূখ্য শক্তি। সেকাজে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড/ইউনিয়ন যুব প্রতিনিধিরা হবেন প্রথম সারির ব্যক্তি। প্রতিটি পাড়ায় পাড়ায় যুব ইউনিট গঠন করে আমরা জনগণের পাশে থাকবো। প্রতিটি পরিবারের যুবকেরা হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক একটি শক্তিমান যুবক। বাংলাদেশে চেপে বসা একটি রাষ্ট্রীয় শক্তিকে পরাজিত করে ছাত্র জনতা দেশবাসিকে মুক্ত করেছে। এখানে আর কোনো অপশক্তিকে জনগণ মেনে নেবে না।

নূরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াতে ইসলামীর যুবকেরা যেখানেই মানবতা ক্ষতিগ্রস্ত, মুসিবত, দূর্যোগ, সমস্যায় পড়ে সেখানে সবার আগে ছুটে যায়। অগ্নিকান্ড, জনদূর্ভোগ সহ মানুষের যেকোনো প্রয়োজনে আমরা পাশে ছিলাম, আছি থাকবো।

Photo News Bulbul (JDCS 23 Jan 2025) (4)

জনাব বুলবুল বলেন, দেশের বৃহৎ স্বার্থে আমরা সৈনিকের ভূমিকায় উত্তীর্ণ হবো। যবকদের ক্ষেত্রে আল্লাহ পাকের বিধানও তাই, যুবকেরাই জাতি গঠনে সর্বকালে সকল পরীক্ষায় উত্তীর্ণ গোষ্ঠী। আগামী দিনের চাঁপাইনবাবগঞ্জকে গড়ে তোলার জন্য আমরা ভূমিকা পালন করবো। আমরা অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে জামায়াতের নেতাকর্মীদের প্রচেষ্টায় মানুষের কল্যাণে পাশে থাকবো। শুধু তাই নয়, জামায়াতে ইসলামীর যুব বিভাগের যেসব সমাজ কল্যাণমূলক কর্মসূচি রয়েছে তা যথাযথভাবে আমরা সম্পাদন করতে চাই। জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা পরিপূর্ণভাবে আল্লাহর বিধানের কাছে নিজেকে আত্মসমর্পন করে সেই মহান আল্লাহর নির্দেশনা সমাজ, রাষ্ট্রে কায়েমের জন্য প্রাণপণ প্রচেষ্টা চালাবে ইনশাআল্লাহ।

নূরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী, গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক, সাংবিধানিক ও গণমুখী রাজনৈতিক দল। জামায়াতের সাংগঠনিক কর্মকান্ডে জনগণের আস্থা, ভালোবাসা ও সমথর্ন বৃদ্ধি প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে দেখে একটি কোনো কোনো গোষ্ঠী হতাশায় নিমজ্জিত। তারা গায়ে পড়ে জামায়াতের বিরোধিতায় লিপ্ত হয়ে কথিত মিথ্যা গল্প শুনিয়ে অপপ্রচার চালাচ্ছে। সকল অপপ্রচারের সঠিক জবাব এদেশের জনগণ সঠিক সময়ে দিবে নিশ্চিত থাকুন।

এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর মাওলানা আবু জার গিফারী, চাঁপাইনবাবগঞ্জ সদর আমীর হাফেজ আব্দুল আলিম, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানী, সদর উপজেলার যুব বিভাগের সভাপতি এ্যাড. মাসুদ রানা, পৌর যুব বিভাগের সভাপতি আবু তালেবসহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ।

প্রেসবিজ্ঞপ্তি