বিএনপির নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন আপনি (শেখ হাসিনা) যদি জনগণের সরকার হয়ে থাকেন তাহলে সেই জনগণকে আপনার জনপ্রিয়তা যাচাইয়ের জন্য ২৪ ঘন্টা সময় দিন, কত ধানে কত চাল তখন বুঝবেন।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দালন আয়োজিত "আন্তজাতিক মিডিয়া সাংস্কৃতিক আগ্রাসন এবং জাতীয় স্বার্থ" শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন,' নিরপেক্ষ সরকারের অধীনে ২৪ ঘন্টার মধ্যে নির্বাচন দিন। আইনশৃংখলা বাহিনীকে নিরপেক্ষ রেখে জনগণকে সুষ্ঠভাবে ভোট দেয়ার সুযোগ দিন কত ধানে কত চাল বুঝবেন।

দুদু বলেন,' অনির্বাচিত সরকার একের পর এক জাতীয় স্বার্থের উপর আঘাত এনে দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। এখন উত্তরনের একমাত্র পথ একটি সুষ্ঠ মধ্যবর্তী নির্বাচন।
দেশে গণতন্ত্র নেই,নেই আইনের শাসন,আর কত রক্ত দিলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলেও সরকারের কাছে প্রশ্ন রাখেন বিএনপির এই ভাইস- চেয়ারম্যান।

দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,'আরেকবার রাজপথে আমাদের নামতেই হবে।এর কোন বিকল্প পথ নেই।

বেলা ১১.০০টায় জাতীয় প্রেসক্লাবের ৩য় তলায় জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন এর উদ্যোগে আন্তর্জাতিক মিডিয়া সাংস্কৃতিক আগ্রাসন এবং জাতীয় স্বার্থ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে.এম রকিবুল ইসলাম রিপন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ.বি.এম মোশাররফ হোসেন,সহ শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরীন খান,বিএনপির সহ সম্পাদক জাহানারা বেগম,আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ,চিত্রনায়িকা শারমীন শায়লা প্রমূখ

এসএম