ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ উপজেলা) আসনের সাবেক সংসদ সদস্য শাহ নুরুল কবির শাহীনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ (০৮ অক্টোবর) সকালে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহামেদ কবির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল (রোববার) মধ্যরাতে উপজেলার কাঁকনহাটির নিজ বাড়ি থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এই সদস্যকে গ্রেফতার করা হয়।
ওসি আরও বলেন, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক সংসদ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আজ তাঁকে আদালতে পাঠানো হবে।
শাহ নুরুল কবির শাহীন ঈশ্বরগঞ্জ থানা বিএনপির একাংশের সভাপতি।
এমবি





