পূর্বাভাসের পরও ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার জন্য স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকনের পদত্যাগ দাবি করেছে বিএনপি।

সোমবার রাতে গুলশানে দলের স্থায়ী কমিটির বৈঠ​ক থেকে পদত্যাগ দা​বি করা হয়।

বিএনপি মহাসচিব বলেন, আমরা দলের পক্ষ থেকে সারা দেশে এ ব্যাপারে সচেতনতা তৈরির জন্য লিফলেট বিতরণ করব। এরই মধ্যে ড্যাব নেতারা এ কাজ শুরু করছেন। মূল দলের সঙ্গে অঙ্গ সংগঠনগুলো এসব কাজে যুক্ত থাকবে এবং বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে সচেতন করতে আমরা লিফলেট বিতরণ করব।

স্থায়ী কমিটির বৈঠকের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ডেঙ্গু পরিস্থিতি প্রকট আকার ধারণ করতে পারে বলে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) আগেই সরকারকে সতর্ক করেছিল। কিন্তু সরকার কোনো ব্যবস্থা নেয়নি। উপরন্তু ডেঙ্গুকে মেয়রেরা গুজব বলেছিলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে ড. খোন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন। বৈঠকে সাম্প্রতিক বন্যা ও ডেঙ্গু পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

পূর্বাভাসের পরও ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার জন্য স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকনের পদত্যাগ দাবি করেছে বিএনপি। আজ সোমবার রাতে গুলশানে দলের স্থায়ী কমিটির বৈঠ​ক থেকে পদত্যাগ দা​বি করা হয়।

স্থায়ী কমিটির বৈঠকের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ডেঙ্গু পরিস্থিতি প্রকট আকার ধারণ করতে পারে বলে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) আগেই সরকারকে সতর্ক করেছিল। কিন্তু সরকার কোনো ব্যবস্থা নেয়নি। উপরন্তু ডেঙ্গুকে মেয়রেরা গুজব বলেছিলেন।

বিএনপি সিদ্ধান্ত নিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে এলাকায় সচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণ করবে। এতে ডক্টরস অ্যাসো​সিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) পাশাপাশি দলের নেতা-কর্মীদের অংশ নিতে বলা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, সরকার ডেঙ্গু সংকটটাকে লেজে গোবরে করে ফেলেছে। একদিকে সিটি করপোরেশন তাদের কথা বলছেন মেয়ররা, যে কথার সঙ্গে বাস্তবতার মিল নেই। কখনো তারা গুজব বলে উড়িয়ে দিচ্ছে, কখনো বলছে, তারা যথাসাধ্য চেষ্টা করছে।

এখানে আমাদের পর্যবেক্ষণ হচ্ছে, সিটি করপোরেশন মশা নিধনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং অনেক আগেই আইসিডিডিআরবি তারা পূর্ব সতর্কবার্তা দিয়েছিল। যে ওষুধগুলো তারা ব্যবহার করছে এগুলো কার্যকর নয়।

মির্জা ফখরুল বলেন, সিটি করপোরেশনগুলো এসব গুরুত্ব না দিয়ে তারা ৫০ কোটি টাকার ওষুধ ব্যবহার করছে। কিন্তু সত্যি কথা বলতে আমার এলাকায় আমি এখন পর্যন্ত মশা নিধন কর্মসূচি দেখতে পাইনি।’

সন্ধ্যায় সোয়া সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক হয়। এতে মির্জা ফখরুল ইসলাম, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, জমিরউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ অংশ নেন।

এএস