খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপিতে পচন ধরেছে। দেশে বিদেশে সবাই তাদেরকে বর্জন করেছে। বিএনপিকে আর কেউ সাহায্য সহযোগিতা করবে না। তাদের আর কোন আশার আলো নেই।
সোমবার দুপুরে  ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি উদ্দেশ্য করে কামরুল বলেন, আপনারা যদি গনতান্ত্রিক ধারায় রাজনীতি করেন তাহলে সরকারের পক্ষ থেকে আপনাদেরকে সহযোগিতা করা হবে। যদি হঠকারি আন্দোলন করেন তাহলে সরকার জনগণের জানমাল রক্ষায় কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।
ব্যারিস্টার সোহরাব খান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ২৬ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]