আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপির আন্দোলন জনগণের কাছে প্রতীয়মান নয়, বিএনপির আন্দোলন কাগজ-কলম আর মিডিয়ার মধ্যে সীমাবদ্ধ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় কুষ্টিয়ায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, তাদের আন্দোলন জনগণ এবং রাজপথের কোথাও নেই। অহেতুক বিএনপি তাদের ব্যর্থতার দায়ভার সরকারের উপর চাপিয়ে দিয়ে নিজেরা রক্ষা পাওয়ার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, বিএনপির মিথ্যাচার নিয়ে সরকার এবং আমাদের কোন মাথা ব্যাথা নেই, তাদের আন্দোলন নিয়ে তারাই চিন্তা ভাবনা করবে।
এসময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানসহ জেলা ও উপজেলা নেতারা উপস্থিত ছিলেন।
ঢাকা, ৭ আগস্ট, টাইমনিউজিবিডি.কম, এআর





