আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘৫ জানুয়ারির পর বিএনপি দেউলিয়া হয়ে গেছে। দোষারপ করা রাজনীতি বন্ধ করেন। ট্রেন মিস করেছেন, ২০১৯ সালের নির্বাচনের জন্য প্রস্তুতি নেন।’

রবিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে গণ-আজাদী লীগ আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমুদ্র বিজয় নিয়ে বিএনপির সমালোচনা করে নাসিম বলেন, ‘ওরা (ভারত) কি ঘাস কাটে, যে ৬ হাজার মাইল পাবে না। আমরা পেয়েছি ১৯ হাজার বর্গমাইল ওরা ৬ হাজার পেতেই পারে।’

ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই