স্বৈরাচারের গর্ভে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
শনিবার দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সাংবাদিকদের সাথে তিনি এ মন্তব্য করেন।
হানিফ বলেন, বিএনপি'র জন্ম হয়েছে স্বৈরাচারের গর্ভে, তাই বিএনপি গনতন্ত্রে বিশ্বাস করে না, জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে না। আওয়ামী লীগ গণতান্ত্রিকভাবে এগিয়ে যাচ্ছে, প্রত্যেকটি নির্বাচনে অংশগ্রহন করছে। আর বিএনপি গণতন্ত্রে বিশ্বস করে না বিধায় নির্বাচন নিয়ে বিভিন্ন সমালোচনা করছে।
এ সময় নিজামির রায়কে কেন্দ্র করে বলেন, আইন মন্ত্রী বলেছেন এ রায়ের বিরুদ্ধে রবিবার আবারও আপিল করা হবে, এ রায়কে নিশ্চিত করে আবারও জনগনের ক্ষমতাকে, জনগনের কাছে ফিরিয়ে দেওয়া হবে।
বিএনপি সম্পর্কে আরও বলেন, বিএনপি এখন রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গেছে, এখন তাদের অভিযোগ আর নালিশ করা ছাড়া আর কোন কাজ নেই।
নির্বাচনে বিএনপির অংশ গ্রহণ সম্পর্কে বলেন, বিএনপি কি সঠিক ভবে ইউপি নির্বাচনে অংশ নিচ্ছে? তারা প্রথম দুই ধাপের নির্বাচনে বুঝতে পারছে জনগন ভোটে কাকে চায়। জনগনের রায় তাদের পক্ষে নাই। এখন এ নির্বাচন কমিশনকে সরানোর জন্য তারা সরযন্ত্রে লিপ্ত হয়েছে। বিএনপির লক্ষই হচ্ছে নির্বাচনকে বিতর্কিত করা, কমিশনকে বিতর্কিত করা।
তৃতিয় ধাপের নির্বাচনে তেমন কোন অভিযোগ বা হানাহানির মত ঘটনা ঘটেনি উল্লেখ করে বলেন, ৭১ পর থেকে আমাদের দেশে যে নির্বাচন হয়েছে বর্তমান নির্বাচন তার থেকে তেমন কোন খারাপ নির্বাচন হয়নি। অবাধ,নিবপেক্ষ এবং জনগনের কাছে গ্রহণযোগ্য নির্বাচন করা চেষ্টা করা হয়েছে। আগামী নির্বাচন গুলোতেও নির্বাচন সুষ্ঠ, নিরপেক্ষ এবং জনগন ভোট দিয়ে আওয়ামী প্রার্থীদের নির্বাচিত করবেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দলের দপ্তর সম্পদক আব্দুস সোবহান গোলাপসহ কেন্দ্রীয় নেতারা।
ইআর





