জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, রাজনীতি থেকে বিএনপি এখন বিলুপ্তির পথে।

 

সিটি নির্বাচনে প্রার্থী দেওয়ার মতো লোক বিএনপি পাচ্ছে না। আর যাদেরকে প্রার্থী দিয়েছে তাদেরকে মানুষ চেনে না।

 

সোমবার দুপুরে বনানীর কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

 

তিনি বলেন, মানুষ পরিবর্তন চায়। আমাদের সামনে এখন সুযোগ এসেছে। এসুযোগ আমাদেরকে কাজে লাগাতে হবে। উন্নয়নের লক্ষ্যে জাপা সমর্থিত প্রার্থীদেরকে ভোট দেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

 

এসএইচ