রোববার (১৯ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান তার স্ত্রী মাহি। সেখান থেকে ঢাকায় তার বাসভবনে চলে যান।

গণমাধ্যমকে রকিব সরকার বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই মিথ্যা মামলাগুলো আইনিভাবেই মোকাবিলা করবো। সত্যের জয় হবে। আমি কোনো অপরাধ করিনি।

প্রসঙ্গত, শনিবার (১৮ মার্চ) সকালে ওমরাহ শেষে ঢাকায় আসেন মাহিয়া মাহি। বিমানবন্দর থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ তাকে গ্রেফতার করে বাসন থানায় নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

দুপুর পৌনে ২টার দিকে তিনি গাজীপুর জেলা কারাগারে পৌঁছান। পরে বিকেল ৫টার দিকে মাহির আইনজীবীরা আদালতে তার জামিন আবেদন করলে আদালত জামিন দেন। পরে সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেন।

এন