বেসরকারী টিভি চ্যানেল এটিএন নিউজ এ টকশো 'নিউজ আওয়ার এক্সট্রা' তে অংশগ্রহণ করে লেখক, কলামিস্ট অধ্যাপক ড. মুনতাসীর মামুন বলেছেন, 'বঙ্গবন্ধু হত্যায় আওয়ামী লীগ জড়িত, বর্তমান তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু আওয়ামী লীগের কৃষক সম্পাদক ছিলেন'
তিনি বলেন, জাসদ যারা করেছে তারাতো এই আওয়ামী লীগের-ই নেতা ছিল। তাহলে বলতে হবে আওয়ামী লীগের রাজনীতিতে কোন ঝামেলা ছিল। ব্যপারটা তো সেদিকেই চলে আসবে। কারণ জাসদ কি ছাত্র ইউনিয়নের এরা করেছে? বা কমিউনিস্ট পার্টি এরা করেছে? জাসদ করেছে আওয়ামী লীগের নেতৃত্বের একাংশ। বঙ্গবন্ধু হত্যাকান্ডে আওয়ামী লীগের নেতৃত্বের একাংশ জড়িত। বঙ্গবন্ধু হত্যার পরে যারা ক্ষমতায় গেছে তারাতো আওয়ামী লীগের নেতৃত্বের একাংশ। সেখানে তো অন্য কেউ ভাগবাটোয়ারা পায় নাই। তাহলে এ কথাগুলো যখন তোলা হয় তাহলে বলতে হবে আপনাদের দলে কি ঝামেলা হচ্ছে সেটা।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু হত্যা থেকে শুরু করে কেন আপনারা বার বার দল ভাঙ্গার পটভূমি সৃষ্টি এই আওয়ামীলীগের এরাই করছে। বর্তমান তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু আওয়ামী লীগের কৃষক সম্পাদক ছিলেন। আসম আব্দুর রব আর একমাত্র বহিরাগত ছিলেন জলিল। তারপর আমরা প্রায় একটা নাম শুনি সিরাজুল আলম খান। তিনি তো আওয়ামী লীগের একবারে ঘনিষ্ঠ জন ছিলেন। তাহলে কিন্তু ব্যাপারটা নিজের গায়েই লাগে। তৃতীয়ত একটা কথা আমরা এখানে যারা আছি আমরা কিন্তু ৭১,৭২,৭৩,৭৪,৭৫ দেখেছি।
কে কি করেছেন? কে কি আহরণ করেছেন, কে কিভাবে নষ্ট হয়েছেন, এগুলি কিন্তু আমাদের চোখের সামনে দেখা। এটা আমরা কি বলি এগুলি? বলিনা কারণ টা কি? কারণ আমরা যেটা দেখছি এক ধরণের স্থিতিশীলতা কিন্তু এসেছে। এক ধরণের শান্তি বিরাজ করছে এবং বাংলাদেশ একটা ক্রান্তিকাল পেরুচ্ছে। আমরা কিন্তু আর রকম দায়ী হল, সে হল সেটা আস্থে ধিরে করা হবে আমরা এখন এটা চাচ্ছি না। যখন এটা আপনি বলবেন পাল্টা উত্তর তো হবেই। দলের প্রেসিডিয়াম সদস্য যখন কথা বলেন তখন সেটা দলীয় হয়ে যায়।
এআর





