বিএনপির আন্দোলন ব্যর্থ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শান্তিপূর্ণ ভাবে উন্নয়নের দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন মৎস ও প্রানী সম্পদ প্রতিমন্ত্রী শ্রী নারায়ন চন্দ্র।
রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে 'ইন্টার রিলিজিয়ন হারমনি সোসাইটি' আয়োজিত নিরহ মানুষ হত্যা, গাড়ী পোড়ানো, ধর্মবিরোধী কাজ এবং এর বিরুদ্ধে রুখে দাঁড়াই শীর্ষক মাবনবন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ যখন বিশ্বের বুকে দ্রুত উন্নয়ন শীল দেশ হিসেবে স্বীকৃতি পাচ্ছে।তখন দেশের উন্নয়নকে বাধা গ্রস্থ করার জন্য, দেশকে ধ্বংস করার জন্য হরতাল-অবরোধ করে দেশকে আস্থিতিশীল করা হচ্ছে।
তিনি বলেন, নারী শিশুসহ নিরহ মানুষকে হত্যা করে তারা আজ যে আন্দোলন করছে তাতে জনগণের কোন সম্পৃক্ততা নেই। এই জনব্চ্ছিন্ন ব্যর্থ আন্দোলন করে তারা দেশের উন্নয়নকে ব্যাহত করার চেষ্টা করছে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করার জন্য মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জিবিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বের কাছে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন ইন্টার রিলিজিয়ন হারমনি সোসাইটির চেয়ারম্যান মিঞা মুজিবুর রহমান, ভাইস চেয়ারম্যান হীরা লাল বড়ুয়া, মহাসচিব মনোরঞ্জন ঘোষাল, যুগ্ম মহাসচিব আবু সাদাৎ মোহাম্মদ মাসুম বিল্লাহ প্রমুখ।
এমএ/ইআর





